Category: Poetry
-

।।বিভাজন নীতি।।
ধর্মের নামে অধর্ম করে, ধর্মের হয় সর্বনাশঅমৃত বলে পান করি ঘৃণার বিষ; ওদের পৌষ মাসধান্দাবাজি বুদ্ধি, ধর্ম ভীরু জনগন, আর রাজনীতির খোলা ময়দানবেশধারী অসুর গুলো ধর্মের নামে দেশ টাকে করছে খান খান।ওরা বোঝেনা দরিদ্রের দুর্দিন, মধ্যবিত্তের জ্বালা, পিড়িৎ দের চিৎকারনেই বিন্দুমাত্র মাথাব্যাথা —শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ঘাট, বেকারত্ব, দূষণ, দুর্নীতি, নারী নিরাপত্তার।শুষে নেবে কর, যতনে পোষা…
-

।।Boundary of two worlds।।
এই যে দুনিয়াটা দেখছ এটা ছাড়া প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা আর একটা দুনিয়া আছে। এই বাইরের দুনিয়া আর ভিতরের দুনিয়ার মাঝের দেওয়াল টা যদি কখনো ভেঙে যায়, তাহলে বুঝবে তুমি মানসিক ভাবে বিধ্বস্ত। তাই নিয়মিত বেশ খানিকটা সময় নিজের ভিতরের দুনিয়াটাতে কাটাবে, তার যত্ন নেবে, মজবুত করবে দুই দুনিয়ার মাঝের দেওয়াল। আমার তো মনে হয়…
-

।।বন্ধু।।
সেই শৈশবে হয়েছিল বন্ধু পাতানোর শুরু কাটিয়ে শত আড়ষ্টতা আর বুক দুরু দুরু। প্রথম পেলাম সঙ্গী-সাথী আর বন্ধুত্বের মজা ভাগ করে খাওয়া টিফিন, বেঁটে নেওয়া সাজা। তারপর লুকিয়ে টিফিন খেয়ে ক্রমে উঁচু ক্লাস বই বদলায় ব্যাগ বড় হয় বন্ধুত্বেই চলে শ্বাস। শেষে স্কুল গেলো, সাথে গেলো শিক্ষক কত সাথী দের যাওয়ার কালে হৃদয় হলো ক্ষত।…
-
।।হারানো প্রেম।।
ভাসেনাকো কাগজের নৌকো খানি এরোপ্লেন মাথা ঘুরে পড়ে না আর, ফেরার হয়েছিল পোষা ছোট্ট মেনি হদিস পাইনি সে জ্যামিতি বাক্সটার। হারিয়েছি কত কিছু সময়ের হাত ধরে গ্রীষ্মে ছুটির দুপুর, শীতে হিম ভেজা মন, অবশেষে…
-
।।প্রাণ নেওয়া বিমান।।
গগনে গগনে তীব্র ডাক ছাড়ি দেশে ও বিদেশে দিতেছে পাড়ি অতি বেগে ধায় পলকে হারায় মানব কল্যাণের মহা দ্রুততায়। নাহি কিছু দুর, যাত্রাও মধুর দুঃসময়টাই শুধু বড়ই বেসুর, শূন্য হতে মাটিতে ধাক্কা সজোরে সবকটি প্রাণ হারায় যে বেঘোরে।
-
।।তুমি এলে তাই।।
তুমি এলে তাই সুপ্রভাত, ঝলমলে রোদ, তুমি এলে তাই সৌরভে মৌমাছির আমোদ। তুমি এলে তাই আবার শুনি পাখির কলতান, তুমি এলে তাই দেখি স্বপ্ন, দেহ পায় প্রাণ। তুমি এলে তাই সকাল থেকে দুপুর তুমি এলে তাই বৃষ্টি টাপুর টুপুর। তুমি এলে তাই বেলা বয়ে যায় নামে সন্ধ্যা, তুমি এলে তাই আনন্দে হাসে রজনীগন্ধা। তুমি এলে…
-
।।স্বীকৃতি।।
প্রজাপতির রঙে ভরিল নয়ন কুসুমের গন্ধে মাতালো মন।পাখির কলতানে আঁখি খুলিশীতল বাতাসে ক্লান্তি ভুলি।মৌমাছির গঞ্জনা মধুর গীতকলকল তটিনীর বড়ই প্রিত।শিশিরে ঝিলিমিলি রোদের কনাদিগন্তে চাহিয়া একটু আনমনা,চঞ্চল রমণীর কোমল চাহনিঅবিরত সেই কিত কিত ধ্বনি।কদর করি এ অসীম দানপ্রশংসনীয় তুমি একা ভগবান। Eyes filled with the color of butterfliesThe mind is intoxicated with the smell of flowers.Waking…
-
।।বুড়োর বুড়ি।।
“ট্যাংরা রে ট্যাংরা কুল কাঠের আঙ্গরা, ঘরে আছে লাঙল জোল বাহিরে আছে ইস এক্কে ফুঁকে উড়িয়ে দেবো ট্যাংরা মাছের বিষ।” তুই বুড়ো গেলি চলে প্রায় এক যুগ হলো বুড়ি আজও বাঁচিয়ে রাখে তোর স্মৃতি গুলো। কুটো নাড়ে ঝাঁট দেবে গুটি গুটি পায়চারি মন তার মানে না কো শরীর টা যে বড়ো ভারী! তাই সে শুয়ে…
-
।।জানালা।।
ওগো কে বলো তোমরা বদলে গেছে সব আমি বেশ শুনি কচিকাঁচা দের কলরব। অদূরে তাকিয়ে দেখি কুঁড়ে ঘরটির চালে শালিক জোড়া নামছে নীচে নৃত্যের তালে। রাখাল আনে জল, সিকে-বাঁকে ঝুলিয়ে দূরের কোন্ গ্রাম থেকে মেঠো পথ দিয়ে। বাগানের সরু পথ ধরে চলে চাষীর দল কাঁধে নিয়ে বোঝা সোনালী ধানের ফসল। সবুজ মাঠ খানি আছে ঢেকে…
-
।। চোখ।।
তুমি গভীর, তুমি তীক্ষ্ণ, তুমি তির্যক, আড় চোখা, ভ্রুকুটি কুঁচকিয়ে কখনো বা তুলে, তোমার ইশারা। তুমি বাঁকা, তোমার রক্ত বর্ণ, তুমি নিবিড়, অপলক, ঘুমে তুমি ঢুলুঢুলু, বিস্ময়ে ছানাবড়া। তুমি ক্রমাগত তোলো ছবি, পল্লব বন্ধে দেখো স্বপ্ন। তুমি আছো তাই কাজল, ছলছল। তোমার সিক্ততায় ভিজে যায় হৃদয়। তুমি বিনা জগৎ আঁধার, তুমি নারীর সকল সৌন্দর্য্য। কবির…